Add

Monday, March 7, 2016

World T20 2016 full schedule


The tournament proper will begin from March 15, with 2007 champions India taking on New Zealand in a Group 2 fixture in Nagpur.
The tournament proper will begin from March 15, with 2007 champions India taking on New Zealand in a Group 2 fixture in Nagpur. © Getty
The stage is set. The qualifiers for the sixth edition of the highly-anticipated World T20 will begin from Tuesday (March 8) while the ongoing warm-up fixtures will continue till March 15, with some of the most-notable ones being the India-West Indies clash (March 10), New Zealand v England (March 12), India v South Africa (March 12) and Australia v West Indies (March 13), to name a few. The tournament proper will begin from March 15, with 2007 champions India taking on New Zealand in a Group 2 fixture in Nagpur.
Here's the complete list of fixtures:
DateTimeMatch DetailsVenue

  
March 8, 2016


03:00 PM


Hong Kong v Zimbabwe


Nagpur
March 8, 201607:30 PMAfghanistan v Scotland Nagpur
March 9, 201603:00 PMBangladesh v Netherlands Dharamsala
March 9, 201607:30 PMIreland v Oman Dharamsala
March 10, 201603:00 PMScotland v Zimbabwe Nagpur
March 10, 201607:30 PMAfghanistan v Hong Kong Nagpur
March 11, 201603:00 PMOman v Netherlands Dharamsala
March 11, 201607:30 PMBangladesh v Ireland Dharamsala
March 12, 201603:00 PMAfghanistan v Zimbabwe Nagpur
March 12, 201607:30 PMHong Kong v Scotland Nagpur
March 13, 201603:00 PMIreland v Netherlands Dharamsala
March 13, 201607:30 PMBangladesh v Oman Dharamsala
March 15, 201607:30 PMIndia v New Zealand Nagpur
March 16, 201603:00 PMPakistan v TBC Kolkata
March 16, 201607:30 PMEngland v West Indies Mumbai
March 17, 201607:30 PMSri Lanka v TBC Kolkata
March 18, 201603:00 PMAustralia v New Zealand Dharamsala
March 18, 201607:30 PMEngland v South Africa Mumbai
March 19, 201607:30 PMIndia v Pakistan Dharamsala
March 20, 201603:00 PMSouth Africa v TBC Mumbai
March 20, 201607:30 PMSri Lanka v West Indies Bengaluru
March 21, 201607:30 PMAustralia v TBC Bengaluru
March 22, 201607:30 PMNew Zealand v Pakistan Mohali
March 23, 201603:00 PMEngland v TBC Delhi
March 23, 201607:30 PMIndia v TBC Bengaluru
March 25, 201603:00 PMAustralia v Pakistan Mohali
March 25, 201607:30 PMSouth Africa v West Indies Nagpur
March 26, 201603:00 PMNew Zealand v TBC Kolkata
March 26, 201607:30 PMEngland v Sri Lanka Delhi
March 27, 201603:00 PMWest Indies v TBC Nagpur
March 27, 201607:30 PMIndia v Australia Mohali
March 28, 201607:30 PMSouth Africa v Sri Lanka Delhi
March 30, 201607:00 PMTBC v TBC Delhi
March 31, 201607:00 PMTBC v TBC Mumbai
April 3, 201607:00 PMTBC v TBC Kolkata

Friday, February 26, 2016

এবার ফেসবুক টাইমলাইন হয়ে যাবে থ্রিডি

50-1-660x330


তথ্য প্রযুক্তি ডেস্ক ।।


চশমা পরে থ্রিডি সিনেমা তো অনেক দেখলেন, এবার নিজের ফেসবুক টাইমলাইনটি
দেখবেন থ্রিডি-তে। খুব তাড়াতাড়িই ফেসবুকে আসতে চলেছে এই বিশেষ ফিচার।


ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন খুব তাড়াতাড়ি ‘থ্রিডি টাচ’ নামে একটি
বিশেষ ফিচার চালু হতে চলেছে ফেসবুকে। এর ফলে ফেসবুক টাইমলাইনটি থ্রিডি-তে
দেখতে পাবেন ইউজাররা। তার চেয়েও বড় কথা হল,



কোনও লিঙ্ক বা প্রোফাইল দেখতে,
সোয়াইপ করে একটি পেজ থেকে অন্য পেজ বা লিঙ্কে যেতে হয়। কিন্তু এই থ্রিডি
টাচ চালু হলে, একটি পেজে থাকা অবস্থাতেই অন্য লিঙ্ক, প্রোফাইল, ফোটো, কভার
ফোটো, প্রোফাইল পিকচার, ইভেন্ট সবকিছুই দেখা যাবে। অর্থাৎ ইউজার তার নিজের
প্রোফাইল বা টাইমলাইনে থাকা অবস্থাতেই অন্য পেজ বা লিঙ্ক দেখতে পারবেন।



তবে এই বিশেষ সুবিধাটি শুধুমাত্র আইফোন ইউজারদের জন্য। নতুন একটি আইওএস
অ্যাপ-এর মাধ্যমেই এই বিশেষ পরিষেবা চালু করতে চলেছে ফেসবুক। প্রথমে বিটা
ভার্সন চালু হবে মুষ্টিমেয় ইউজারদের জন্য। পরে তা আসবে সকলের জন্য।

Sunday, February 21, 2016

১৫ কোটি মানুষ যদি শহীদ

১৫ কোটি মানুষ যদি শহীদ মিনারে ফুল দিয়ে এক মিনিট নিরবতা পালন করলেই শহীদ ভাইয়দের আত্মা খুশি হবে? ভোরে খালি পায়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গান গেয়ে প্রভাত ফেরী করলে আমার ভাইয়ের শহীদী আত্তা শান্তি পাবে? তাই আসুন অহেতুক কাজগুলো ফেলে দিয়ে তাদের জন্য কুরআনে পাকের পুরোটা অথবা কিছু আয়াত তেলাওয়াত করি আর তাদের মাগফিরাতের জন্য দুআ করি।

Tuesday, October 6, 2015

দর্শকদের বোতল ছোঁড়াকে স্বাভাবিক বললেন ধোনি


কটকের বারাবটি স্টেডিয়ামে দর্শকদের বোতল নিক্ষেপণে দু’দফায় খেলা বন্ধ থাকে প্রায় ৪০ মিনিটের ওপর। ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত তবে মাঠে বোতল উড়ে আসার এ ঘটনা ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তিনি বলছেন,‘এটা খুব একটা সিরিয়াস ঘটনা নয়। বেশ কিছু দর্শক মাঠে বোতল ছুঁড়েছিলেন। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আম্পায়াররা খেলা সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের খারাপ পারফরম্যান্সের জন্যই দর্শকরা বোতল ছুঁড়ছিল।
 বেশ কিছু বোতল আজকে খুব বাজে জায়গায় চলেও এসেছিল। তবে পরের দিকে শুধু মজার ছলেই দর্শকরা বোতল ছুঁড়ছিল। আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবা উচিৎ। আমার মনে আছে,ভাইজাগে একটা ম্যাচে আমরা জেতার পরেও এইভাবে মাঠে বোতল উড়ে এসেছিল।’ অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু’ প্লেসিস দর্শকদের এধরনের আচরণে অবাক। তিনি বলেছেন, ‘এই ধরনের ঘটনা দেখতে ভাল লাগে না। ভারতে ৫৬ বছর ধরে খেলতে আসছি। কিন্তু এ ধরনের ঘটনা কখনও দেখিনি। এটা ক্রিকেটের পক্ষে কখনই ভালো নয়। আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর মাঠে ঘটবে না।’

সালমারা ফিরছেন খালি হাতেই

Add caption

স্পোর্টস ডেস্ক ॥

 সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল সালমারা। কিন্তু জিততে পারেননি। উন্নতি দূরে থাক গতকাল অবস্থা আরো খারাপ হয়েছে তাদের। পাকিস্তানী মেয়েদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে তারা। পাকিস্তানের বিপক্ষে করাচির সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজ হেরে যায় বাংলাদেশের মেয়েরা। টি -টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও টানা হারলো তারা। ফলে পাকিস্তান থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে সালমাদের। ১২৪ রানের লক্ষ্যটা লড়াই করার মতো নয়, ভালোই বুঝল বাংলাদেশের বোলাররা। ২০ রানে পাকিস্তানের প্রথম উইকেট পড়লেও ফর্মের তুঙ্গে থাকা বিসমাহ মারুফ থিতু হয়ে গেলেন উইকেটে। মারিনা ইকবালের সঙ্গে প্রথম উইকেটে গড়লেন ৪৩ রানের জুটি। খেললেন ৪১ রানের সময়োপযোগী ইনিংস। বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজ জুড়েই রান পেয়েছেন এ বাঁহাতি ব্যাটার। প্রথম ওয়ানডেতে করেছিলেন ৯২। টি-টোয়েন্টিতেও জ্বলে উঠেছিলেন। খেলেছিলেন অপরাজিত ৬৫ ও ৪৪ রানের দুটি দারুণ ইনিংস। রুমানা আহমেদের বলে বিসমাহ ফিরলেও অধিনায়ক সানা মীর ও আলিয়া রিয়াজের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ১৫ রান তুলে ৬ উইকেট হাতে রেখেই জয়ের দেখা পেয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে নাহিদা আকতার দুটি ও রুমানা নিয়েছেন একটি উইকেট। এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে বাংলাদেশের মেয়েরা। ২১ রানের মাথায় উদ্বোধনী ব্যাটার শামিমা সুলতানা ফিরে যাওয়ার পরই বিপর্যয়। বিনা উইকেটে ২১ রান থেকেই ২৪ রানে ৩ উইকেট পড়ে যায় বাংলাদেশের। বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন আয়েশা রহমান। ৫৩ রানের মাথায় আয়েশা ফিরলে আবারও বিপাকে পড়ে বাংলাদেশ। ফেরার আগে আয়েশার সংগ্রহ ৩৯। ৫৩ রানেই ৬ উইকেটের পতনের পর দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক সালমা খাতুন ও নিগার সুলতানা। দুজনে গড়েন ৭৫ বলে ১৪ রানের এক শম্বুক গতির জুটি। ৬৭ রানে সপ্তম উইকেট পতনের পর জুটি গড়েন নিগার ও রিতু মনি। আয়েশার পর নিগার ও রিতুই কেবল দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। নিগার করেছেন ৩০ রান ও রিতুর সংগ্রহ ২৮। শেষমেশ অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচালেও হার থেকে বাঁচতে পারেনি বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের হয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছিলেন আসমাভিয়া ইকবাল। ২৮ রানে ৩ উইকেট ডান হাতি পেসারের। বাংলাদেশের আসল সর্বনাশ করেছেন আনাম আমিন। ১০ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ডানহাতি স্পিনার। একের পর এক পরাজয়ের হতাশা নিয়ে পাকিস্তান থেকে আজ ফেরার কথা সালমাদের।



দর্শকদের বোতল ছোঁড়াকে স্বাভাবিক বললেন ধোনি

কটকের বারাবটি স্টেডিয়ামে দর্শকদের বোতল নিক্ষেপণে দু’দফায় খেলা বন্ধ থাকে প্রায় ৪০ মিনিটের ওপর। ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত তবে মাঠে বোতল উড়ে আসার এ ঘটনা ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তিনি বলছেন,‘এটা খুব একটা সিরিয়াস ঘটনা নয়। বেশ কিছু দর্শক মাঠে বোতল ছুঁড়েছিলেন। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আম্পায়াররা খেলা সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের খারাপ পারফরম্যান্সের জন্যই দর্শকরা বোতল ছুঁড়ছিল। বেশ কিছু বোতল আজকে খুব বাজে জায়গায় চলেও এসেছিল। তবে পরের দিকে শুধু মজার ছলেই দর্শকরা বোতল ছুঁড়ছিল। আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবা উচিৎ। আমার মনে আছে,ভাইজাগে একটা ম্যাচে আমরা জেতার পরেও এইভাবে মাঠে বোতল উড়ে এসেছিল।’ অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু’ প্লেসিস দর্শকদের এধরনের আচরণে অবাক। তিনি বলেছেন, ‘এই ধরনের ঘটনা দেখতে ভাল লাগে না। ভারতে ৫৬ বছর ধরে খেলতে আসছি। কিন্তু এ ধরনের ঘটনা কখনও দেখিনি। এটা ক্রিকেটের পক্ষে কখনই ভালো নয়। আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর মাঠে ঘটবে না।

শঙ্খের ভাঙন রোধে ১৪০ কোটি টাকার প্রকল্প ।। উপকৃত হবে চন্দনাইশ সাতকানিয়ার ২৫ হাজার পরিবার

চৌধুরী শহীদ, চন্দনাইশ ॥
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে দুইযুগ পর শঙ্খনদীর দু’পাড়ের ভাঙন থেকে রক্ষা পাচ্ছে চন্দনাইশ সাতকানিয়া উপজেলার ৮টি ইউনিয়নের পঁচিশ সহস্রাধিক পরিবার।
শঙ্খনদীর দু’পাড়ের ১১ কিলোমিটার দীর্ঘ ভাঙন প্রতিরোধে ইতিমধ্যে ১৪০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড। চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি, দোহাজারী, বৈলতলী ও বরমা এবং সাতকানিয়ার পুরানগড়, বাজালিয়া, কালিয়াইশ ও খাগরিয়ার ৩০টি গ্রামের ভাঙন কবলিত ২০টি পয়েন্টে প্রতিরোধ বাঁধ নির্মাণে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকাগুলো চিহ্নিত করে প্রায় ১১ কিলোমিটারের ভাঙন প্রতিরোধে ১৬টি প্রকল্প গ্রহণ করা হয়েছে হয়েছে। আগামী দু’মাসের মধ্যে এসব কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী শুষ্ক মৌসুমে এসব কাজ শুরু করা হবে। ভাঙন প্রতিরোধের পাশাপাশি চলতি বছরের জুন, জুলাই ও আগস্ট মাসে সৃষ্ট চার চারবারের বন্যায় ভেঙ্গে যাওয়া আগের পুরনো প্রতিরক্ষা বাঁধের সংস্কার কাজও শুরু করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সূত্র। খরস্রোতা শঙ্খনদীর ভাঙন প্রতিরোধে এসব প্রতিরক্ষা বাঁধের কাজ শেষ হলে ভয়াবহ ভাঙনের কবল থেকে রক্ষা পাবে দু’পাড়ের পঁচিশ সহস্রাধিক পরিবার।
গত ৪ অক্টোবর সকালে শঙ্খনদীর উজানে ধোপাছড়ি থেকে স্থানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ইঞ্জিনচালিত নৌকাযোগে ৪০ কিলোমিটারের ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদলে ছিলেন বোর্ডের চট্টগ্রাম বিভাগের প্রধান প্রকৌশলী মোজাফ্‌ফর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিদ্দিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, পটিয়া সার্কেলের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ ও কার্য সহকারী মোদাচ্ছের হোসেন। সাংসদের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদল ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের খবর পেয়ে শঙ্খনদীর দু’পাড়ের ভাঙন কবলিত এলাকাগুলোতে ভাঙ্গনের ঝুকিতে থাকা লোকজনের ঢল নামে। বিভিন্ন স্থানে তারা ব্যানার ফেস্টুন লাগিয়ে শঙ্খনদীর ভাঙন থেকে রক্ষায় প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণের চেষ্ঠা করে। বিভিন্ন স্থানে নদীর পাড়ে সমবেত জনতার উদ্দেশ্যে আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষায় সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপের অংশ হিসাবে ইতিমধ্যে ১৪০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাজ শুরু করা হবে বলেও জানান সাংসদ।
এ সময় তিনি আরো বলেন আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই শঙ্খতীরের দু’পাড়ের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে ঝুঁকিমুক্ত করা হবে। প্রয়োজনে ভাঙন প্রতিরোধে বরাদ্দ আরো বাড়ানো হবে বলেও জানান এমপি। এসময় সাংসদের সাথে আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমদ জুনু, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুইয়া, আওয়ামী লীগ নেতা মাস্টার আহসান ফারুক, দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা কৃষক লীগ সভাপতি মাস্টার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক নবাব আলী, আবদুল মোনাফ, মোহাম্মদ সেলিম, আজিজুর রহমান আরজু ও ছাত্রলীগ নেতা মাহাবুবুল আলম রিপু।