পুরনো
জাতীয় পরিচয়পত্র উঠিয়ে নিয়ে স্মার্ট কার্ড বিতরণ করবে ইসি। দেশের সাড়ে ৯
কোটির বেশি ভোটারকে দেড় বছরের মধ্যে স্মার্ট কার্ড দেওয়া হবে। ভোটার না
হলেও ১৫ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র হিসেবে স্মার্ট কার্ড দেবে নির্বাচন
কমিশন।
ছবিসহ ভোটার তালিকার কারণে প্রায় ১০ কোটি মানুষের তথ্য ভাণ্ডারে সমৃদ্ধ এখন বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশ এখনও এমন তথ্যভাণ্ডার সমৃদ্ধ হতে পারেনি। খুব শিগগিরই এর সঙ্গে যোগ হচ্ছে স্মার্ট কার্ড।
পুরনো কার্ড ফেরত দিয়ে বিনা মূল্যে এই কার্ড পাবেন ভোটাররা। ১৮ বছর বয়সে
ভোটার হলেও এবার থেকে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রমে তথ্য পূরণ করে ১৫
বছরের সবাইকে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র।
এক বছরের পরিকল্পনায় গড়ে ওঠা এই প্রকল্পে ১৫ মাসের মধ্যে দেশের ৯ কোটি ৬৩ লাখ ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে। প্রতিমাসে ৬০ লাখ ভোটারের মাঝে বিতরণ করা হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। আর্ন্তজাতিক মানদণ্ড বিচার করে ২৫ স্তরের নিরাপত্তা থাকছে স্মার্ট কার্ডে।
জাতীয় পরিচয়পত্র প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো: সালেহ উদ্দিন জানিয়েছেন, প্রকল্পের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে।
‘আমাদের যে প্রস্তুতি রয়েছে তাতে করে প্রতি মাসে আমরা ৬০ লাখ নাগরিককে স্মার্ট কার্ড সরবরাহ করতে পারবো,’ বলে অাশাবাদী তিনি।
প্রান্তিক মানুষদের বিশেষ করে কৃষকদের ভতুর্কি ও সার বিতরণসহ উচ্চ পর্যায়ে মানি লন্ডারিং ঠেকাতে স্মার্ট কার্ড যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করছে ইসি। স্মাট কার্ডে আরও নতুন কিছু তথ্য সংযোজন করা হবে। পুরনো কার্ড ফেরত দিয়ে বিনা মূল্যে এই কার্ড পাবেন ভোটাররা।
ডিজি আরও বলেন, যথেষ্ট সিকিউরিটি রেখে কার্ডটি করা হচ্ছে। এই ব্যবস্থার ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠি যারা বিভিন্ন জায়গায় তাদের পরিচয় নিয়ে ঝামেলায় পড়েন তারা উপকৃত হবেন।
বিভিন্ন অবৈধ কার্যক্রম ঠেকাতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং পাসপোর্ট অফিস ইসির তথ্য ভাণ্ডার ব্যবহারের সুবিধা পাবে। একই উদ্দেশ্যে আরও ৪০টি প্রতিষ্ঠান পাবে অনলাইনে ইসির তথ্য ভাণ্ডার ব্যবহারের সুবিধা।
ছবিসহ ভোটার তালিকার কারণে প্রায় ১০ কোটি মানুষের তথ্য ভাণ্ডারে সমৃদ্ধ এখন বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশ এখনও এমন তথ্যভাণ্ডার সমৃদ্ধ হতে পারেনি। খুব শিগগিরই এর সঙ্গে যোগ হচ্ছে স্মার্ট কার্ড।
এক বছরের পরিকল্পনায় গড়ে ওঠা এই প্রকল্পে ১৫ মাসের মধ্যে দেশের ৯ কোটি ৬৩ লাখ ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে। প্রতিমাসে ৬০ লাখ ভোটারের মাঝে বিতরণ করা হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। আর্ন্তজাতিক মানদণ্ড বিচার করে ২৫ স্তরের নিরাপত্তা থাকছে স্মার্ট কার্ডে।
জাতীয় পরিচয়পত্র প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো: সালেহ উদ্দিন জানিয়েছেন, প্রকল্পের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে।
‘আমাদের যে প্রস্তুতি রয়েছে তাতে করে প্রতি মাসে আমরা ৬০ লাখ নাগরিককে স্মার্ট কার্ড সরবরাহ করতে পারবো,’ বলে অাশাবাদী তিনি।
প্রান্তিক মানুষদের বিশেষ করে কৃষকদের ভতুর্কি ও সার বিতরণসহ উচ্চ পর্যায়ে মানি লন্ডারিং ঠেকাতে স্মার্ট কার্ড যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করছে ইসি। স্মাট কার্ডে আরও নতুন কিছু তথ্য সংযোজন করা হবে। পুরনো কার্ড ফেরত দিয়ে বিনা মূল্যে এই কার্ড পাবেন ভোটাররা।
ডিজি আরও বলেন, যথেষ্ট সিকিউরিটি রেখে কার্ডটি করা হচ্ছে। এই ব্যবস্থার ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠি যারা বিভিন্ন জায়গায় তাদের পরিচয় নিয়ে ঝামেলায় পড়েন তারা উপকৃত হবেন।
বিভিন্ন অবৈধ কার্যক্রম ঠেকাতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং পাসপোর্ট অফিস ইসির তথ্য ভাণ্ডার ব্যবহারের সুবিধা পাবে। একই উদ্দেশ্যে আরও ৪০টি প্রতিষ্ঠান পাবে অনলাইনে ইসির তথ্য ভাণ্ডার ব্যবহারের সুবিধা।
No comments:
Post a Comment